,
সিঙ্গাপুরে এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাসায় পৌঁছেছেন।
চলতি মাসের ৯ তারিখে চিকিৎসকদের পরামর্শে সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।