রাত ৪:৪৫, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার


সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সনিয়া আক্তার (২৮) এবং তাদের মেয়ে জামিলা (৫)।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে এবং এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।