রাত ১২:৪৯, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সৌজন্য সাক্ষাতে বিএনপির পক্ষে থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। তবে, বৈঠক আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিএনপির পক্ষে থেকে কিছু জানানো হয়নি।