রাত ১২:১১, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড অফিসার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১১ নভেম্বর) সিডিএ সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়ের করা বিশেষ মামলা নম্বর- ৪০/২০১২, ৪১/২০১২ ও ৪৩/২০১২ চলমান থাকায় সিডিএ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(ঙ) ধারা মোতাবেক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে। এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও লেখা আছে।’