রাত ৪:৫৭, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৫৭ মামলা, ৬৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা ও ১৬৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ১৬৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।