,
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. এটিএম মাহবুব-উল-আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসীম উদ্দীন। শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি আগামী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৯ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কবি সেলিম বালাকে, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান আকন্দ, মঞ্জুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নুরুল ইসলাম।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিঃ শহিদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোজাম্মেল হক, খন্দকার সুফি আব্দুল্লাহ, মোঃ মাসুদ রানা, রাজন আহমেদ ও মোঃ আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাকামে মাহমুদ, মুফতি আরিফ আব্দুল্লাহ, আবুল হাসনাত হৃদয়, ইউসুফ আম্মার এবং মাহমুদুল হাসান। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আগামী ছয় মাসে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি দলীয় কার্যক্রম সম্প্রসারণে কমিটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় নেতারা মনে করেন, নতুন এ কমিটির মাধ্যমে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটবে, যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।